যেভাবে আবিষ্কার হয় পৃথিবীর সর্বপ্রথম প্যারাসুট|How the worlds first parachute was discovered

আমরা জানি, আমাদেরকে জানানো হয়েছে যে, আমেরিকার Ohio অঙ্গরাজ্যে Dayton এলাকার বাইসাইকেল মেকার দুই ভাই Wilbur Right (1867-1912) এবং Orville Right (1871-1948) মিলে সর্বপ্রথমে বিমান বানিয়েছেন । হ্যা, তারা দুজনে মিলে সেই ১৯০১ সালে ৭৫০ পাউন্ড ওজন বিশিষ্ট বিমান বানায় ৷ ১৯০৩ সালে প্রথমে ১২ সেকেন্ড আকাশে উড়ন্তাবস্থায় থাকেন । এরপরে ১৯০৫ সালে বড় ভাই Wilbur Right একটানা ৩৮ মিনিট উড়েন, আর এরও পরে এসে ১৯০৮ সালে ছোটভাই Orville Right ৭৫ মিনিট আকাশে উড়েন । আর এ ৭৫ মিনিটে তিনি ৭৭ মাইল পথ পাড়ি দেন। এসবই সত্য৷ একেবারে বাস্তব সত্য, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ । কিন্তু এক্ষেত্রে আরও ইতিহাস আছে বটে! সেই ইতিহাসটিকেই আমরা জানি না, জানার চেষ্টা করিও না! 

সেই ইতিহাস জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে Right ভাতৃদ্বয়ের ঘটনার আরও ঠিক ১০৪৯ বছর পূর্বের স্পেনে । মুসলিম স্পেনের একজন প্রথিতযশা মহাকাশ বিজ্ঞানী 'আব্বাস ইবনে ফির্নাস' ৮৫২ খৃষ্টাব্দে বেশ কয়েকবার আকাশে ওড়ার চেষ্টা করেন। তিনি কাঠ ও কাপড়ের সমন্বয়ে একটা যন্ত্রবিশেষ বানান এবং তার উপরে ভর করে গ্রানাডার প্রধান মসজিদের মিনার থেকে লাফ দেন। কিন্তু তিনি উড়তে বা আকাশে ভেসে থাকতে ব্যর্থ হন। তবে তিনি একটি ক্ষেত্রে সফলতা লাভ করেন । আর তা হলো এই যে, তিনি শূন্য থেকে নীচে পড়ার ক্ষেত্রে গতি কমাতে কাণষ্ঠনির্মিত যে বিশেষ যন্ত্র ব্যবহার করেন- তা সত্যিকারভাবেই তাঁর পতনের গতিকে কমিয়ে দেয় । তিনি ধীরে ধীরে মাটিতে নেমে আসেন । তবে কিছুটা আহতও হয়েছিলেন এই বিজ্ঞানী । এটাই ছিল বিশ্বের প্রথম প্যারাসুট! 

ইবনে ফির্নাস কিন্তু তার এই ব্যর্থতার কারণে দমে থাকেননি । তিনি একনাগাড়ে বেশ ক'টি বছর ধরে চেষ্টা চালিয়েই যান | অবশেষে তাঁর বয়স যখন প্রায় সত্তর বছর, সেই সময় ৮৭৫ খৃষ্টাব্দে এই দুঃসাহসী বিজ্ঞানী সিল্কের কাপড়, ঈগল পাখীর পালক আর হাল্কা কাঠ দিয়ে তৈরি তার নিজের বানানো বিমানে (বিশ্বের প্রথম বিমান বটে!) চড়ে গ্রানাডার পাহাড় থেকে আকাশে লাফিয়ে পড়েন । একটানা প্রায় দশ মিনিট তিনি আকাশে উড়েন । এবারেও তিনি নিরাপদে নামতে পারেননি বরং মিনি-দশেক উড়ার পরে আছড়ে পড়ে তাঁর বিমানটি | এই বিজ্ঞানী সামান্য আহত হলেও প্রাণে বেচে যান । 

বিশ্বের প্রথম বিমান প্রস্তুতকারী এই বৈমানিক, মহাকাশ বিজ্ঞানী আব্বাস ইবনে ফির্নাসের নামানুসারেই বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে । তাছাড়া আমেরিকার নাসার বিজ্ঞানীরাও সম্মান দেখিয়ে তাদের বিশেষ একটা গহ্বর, বিশেষ একটা স্থানের নামকরণ করেছেন তারই নামানুসারে | 
#আবিস্কার_ও_আবিস্কারক
#মুসলিম_বিজ্ঞানী
সুত্র: The Independent এর ১১ মার্চ ২০০৬ সংখ্যায় Paul Vallely এর  লেখা 'How Islamic inventiors changed the world'.

Post a Comment

Previous Post Next Post