২৩ আগষ্ট কেবল একটি তারিখ নয় আন্তর্জাতিক দাস বাণিজ্য স্মরণ ও রদ দিবস

আজ ২৩ আগষ্ট আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস। ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এই দিনেই আন্তর্জাতিকভাবে দাস বাণিজ্য স্মরণ ও রদ দিবস হিসেবে পালিত হয়।
১৭৯১ সালের ২২ ও ২৩ আগস্ট বর্তমান হাইতি ও ডমিনিকান রিপাবলিক অঞ্চলে এর বিরুদ্ধে প্রথম  বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে ব্রিটেন ১৮০৭ সালে ও যুক্তরাষ্ট্র ১৮০৮ সালে তাদের আফ্রিকান দাসদের মুক্তি দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যথাক্রমে ১৮৩৩, ১৮৪৮ ও ১৮৬৫ সালে আইন করে দাসপ্রথা নিষিদ্ধ করে।
দাসত্ব বলতে বোঝায় কোনো মানুষকে জোর করে শ্রম দিতে বাধ্য করা এবং কাউকে তার ইচ্ছার পরিবর্তে দাস করে রাখা। এটি হতে পারে তার আটক, জন্ম, ক্রয় করা সময় থেকে। মালিকের অনুমতি ব্যতিরেকে দাসদের মালিককে ত্যাগ করা, কাজ না করার, বা শ্রমের মজুরী পাবার অধিকার নেই। কিছু সমাজে নিজের দাসকে হত্যা করা আইনসঙ্গত ছিল।
মানব ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় দাস প্রথার বিলোপ্তি হলেও, আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব অনুযায়ী এখনো বিশ্বের ১ কোটি ২০ লাখ মানুষ জোরপূর্বক শ্রম, দাসত্ব, ও দাসত্ব সংশ্লিষ্ট প্রথার কাছে বন্দী রয়েছে।
সমাজবিদরা বলছেন, দাসপ্রথার ভয়াবহতা এখন না থাকলেও এর রূপান্তর ঘটেছে কিন্তু তা সমাজে আজও বিদ্যমান।
তথ্যসূত্র ও ছবি নেট থেকে সংগৃহীত।

Post a Comment

Previous Post Next Post